২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন তালেবান বিরোধী অভিযান নাকচ করল পাকিস্তান

শিগগিরিই তালেবানদের বিরুদ্ধে নতুন কোনও অভিযান শুরুর সম্ভাবনা নাকচ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস আফগান তালেবান নির্মূলে পাকিস্তানকে রাজি করানোর চেষ্টায় ইসলামাবাদ পৌঁছানোর সময়েই একথা জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 02:03 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

ইসলামাবাদ, ২১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শিগগিরিই তালেবানদের বিরুদ্ধে নতুন কোনও অভিযান শুরুর সম্ভাবনা নাকচ করেছে পাকিস্তানের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস আফগান তালেবান নির্মূলে পাকিস্তানকে রাজি করানোর চেষ্টায় ইসলামাবাদ পৌঁছানোর সময়েই একথা জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র। মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস বলেন, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে তালেবানদের বিরুদ্ধে নতুন কোনও অভিযান চালানো হবে না। পাকিস্তান ইতোমধ্যেই দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক বাহিনীকে আরও সুসংহত করার চেষ্টায় আছে। আব্বাস সাংবাদিকদের বলেন, "আমাদের আরও বেশি চাপ নেওয়ার মতো অবস্থা এখন নেই।" এ মন্তব্য করে আব্বাস স্পষ্টতই যুক্তরাষ্ট্রের চাপ প্রতিহত করলেন বলে মনে করছেন সংবাদাতারা। গেটস বৃহস্পতিবার অঘোষিত সফরে পাকিস্তান গেছেন। সফরকালে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করার পাশাপাশি সব জঙ্গি নির্মূলে ইসলামাবাদকে রাজি করানোই তার লক্ষ্য। পাকিস্তান তালেবান গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে আসলেও সীমান্ত এলাকার তালেবান আস্তানাগুলোতে অভিযান চালানোর মার্কিন চাপ প্রতিহত করে আসছে। ওই এলাকার তালেবানরা পাকিস্তানের ভেতরে হামলা না করলেও সীমান্তের অপরপারে মার্কিন সেনাদের ওপর হামলা করে। পাকিস্তান বলেছে, তারা তালেবান পরিবেষ্টিত থাকায় একসঙ্গে চতুর্দিকে অভিযান চালাতে সক্ষম নয়। কিন্তু বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান আফগানিস্তানে ভারতের বাড়তে থাকা প্রভাব রুখতে আফগান তালেবানদেরকে হাতিয়ার হিসাবেই দেখছে। সাংবাদিকদের গেটস বলেন, ক্যান্সারের কোনও অংশকেই অবহেলা করা যায় না এটিই তিনি পাকিস্তানকে বোঝাতে চান। দুদিনের পাকিস্তান সফরের প্রথমদিনে বৃহস্পতিবার গেটস পাকিস্তানের সেনাপ্রধান আশফা কায়ানি এবং প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মুখতারের সঙ্গে কথা বলেছেন। পাকিস্তান ও যুক্তরাষ্ট্র বহু বছরের মিত্র হলেও স