২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে যুদ্ধের ভয়াবহতা, প্রাণহানি কমেছে

বিশ্বে যুদ্ধের ভয়াবহতা এবং মানুষ নিহতের সংখ্যা আগের তুলনায় নাটকীয়ভাবে কমেছে। ইউরোপীয় চারটি দেশের পৃষ্ঠপোষকতায় কানাডা ভিত্তিক একটি প্রজেক্টের এক প্রতিবেদনে বুধবার একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 12:17 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

জাতিসংঘ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বিশ্বে যুদ্ধের ভয়াবহতা এবং মানুষ নিহতের সংখ্যা আগের তুলনায় নাটকীয়ভাবে কমেছে। ইউরোপীয় চারটি দেশের পৃষ্ঠপোষকতায় কানাডা ভিত্তিক একটি প্রজেক্টের এক প্রতিবেদনে বুধবার একথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, যুদ্ধ একসময় যতটা ভয়াবহ ছিল ততটা আর নেই। স্বল্প পরিসরের লড়াই এবং উন্নত স্বাস্থ্যসেবার কারণে অনেক দেশেই লড়াই চলাকালেও প্রাণহানির সংখ্যা কমে গেছে। ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর যুদ্ধে ৫৪ লাখ মানুষ মারা গেছে বলে যে তথ্য প্রচারিত হয়েছে তা নাকচ করা হয়েছে এ প্রতিবেদনে। বলা হয়েছে, "সত্যিকার সংখ্যার চেয়ে এটি অনেক বেশি।" প্রতিবেদনে নির্দিষ্ট কোনো সংখ্যা না জানিয়ে বলা হয়েছে, আসল সংখ্যা এর অর্ধেকেরও কম হতে পারে। তবে 'ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি' (আইসিআর) প্রকৃত যে পরিসংখ্যান দিয়েছিল তারা নতুন এ প্রতিবেদন নাকচ করে নিজেদের দেওয়া সংখ্যাই সঠিক বলে দাবি করছে। জাতিসংঘে এক সাংবাদিক সম্মেলনে প্রজেক্টের পরিচালক অ্যান্ড্রিউ ম্যাক বলেন, যুদ্ধের ভয়াবহতা এবং প্রতিবছরের সংঘর্ষে মানুষ নিহতের সংখ্যা নাটকীয়ভাবে কমে এসেছে বলেই আমরা মনে করি। ১৯৫০ এর দশকের চেয়ে ২০০০ সাল থেকে প্রতিবছর গড়পড়তা সংঘর্ষের ঘটনায় ৯০ শতাংশ কম মানুষ নিহত হয়েছে। এতে আর জানানো হয়েছে, ২০০৭ সালে গড় সংঘর্ষে ১ হাজার মানুষ কম নিহত হয়েছে। আর ২০ বছর আগে