২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান পুনর্বাসন পরিকল্পনা কারজাইয়ের

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ২৮ জানুয়ারির লন্ডন সম্মেলনে দাতাদের কাছে তালেবান যোদ্ধাদের পুনর্বাসনের একটি পরিকল্পনা পেশ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 10:47 AM

Updated : 24 Aug 2022, 06:18 PM

কাবুল, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ২৮ জানুয়ারির লন্ডন সম্মেলনে দাতাদের কাছে তালেবান যোদ্ধাদের পুনর্বাসনের একটি পরিকল্পনা পেশ করবেন। নিু থেকে মাঝারি পর্যায়ের তালেবান যোদ্ধাদের সমাজে ফিরিয়ে আনতেই তার এ পরিকল্পনা। তবে এ পরিকল্পনা কতটুকু সফল হবে বা আগেও কারজাই এ ধরনের যে চেষ্টা চালিয়েছেন তার চেয়ে এ উদ্যোগ ভাল হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। লন্ডনে আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এই ভিন্ন আঙ্গিকের পরিকল্পনা জানাবেন কারজাই। মার্কিন বিশেষ প্রতিনিধি রিচার্ড হলব্র"ক নতুন এ পরিকল্পনা 'খারাপ হবে না' বলে মন্তব্য করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, মূল প্রশ্ন হল, হাজার হাজার আফগান যোদ্ধাকে বৃত্তি, চাকরি, প্রশিক্ষণ, শিক্ষার প্রলোভন দেখিয়ে পাহাড়ি এলাকা থেকে সমাজে ফিরিয়ে আনার ক্ষমতা আফগানিস্তান সরকারের আছে কিনা সেটি। উপরন্তু আছে তাদের নিরাপত্তার বিষয়টি। এর আগের উদ্যোগগুলোতে যে জিনিসটির ঘাটতি ছিল। তাছাড়া এই পরিকল্পনায় জাতীয় পর্যায়ের পাশাপাশি প্রাদেশিক পর্যায়েও কাজ করতে হবে। সে সক্ষমতা সরকারের আছে কিনা সেটিও বড় প্রশ্ন। বলেছেন, ওয়াশিংটনের গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান 'সেন্টার ফর আমেরিকান প্রগ্রেস' এর আফগানিস্তান বিশেষজ্ঞ ব্রায়ান কাটুলিস। কর্মসূচির দায়িত্ব প্রাপ্ত আফগান কর্মকর্তা মোহাম্মদ মাসুম স্তানেকজাই জানান, লন্ডন সম্মেলনের পর প্রাদেশিক এবং জেলা পর্যায়ের প্রবীণ এবং প্রভাবশালী নেতাদের সঙ্গে বৈঠক করে বিস্তারিত ঠিক করা হবে। তিনি জানান, এ পরিকল্পনার আওতায় জঙ্গিদের প্রতিরক্ষা এবং চাকরির নিশ্চয়তা দেওয়া হবে যাতে তারা আর বোমা পুঁততে ফিরে না যায়। তিনি বলেন, "এটি ব্যাপক এবং বিস্তারিত একটি কর্মসূচি। এটা সর্বস্তরে বাস্তবায়িত হবে...তাদের মর্যাদার সঙ্গে শান্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া প্রয়োজন।" অর্থনৈতিক এবং নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় কারজাইয়ের আগের এ ধরনের চেষ্টা ব্যর্থ হয়েছে। নতুন এ পরিকল্পায় ১০০ কোটি ডলার খচর হবে। লন্ডন সম্মেলনে দাতাদের কাছ থেকে এ ব্যাপারে কিছু প্রতিশ্র"তি পাওয়ার আশা করছেন কারজাই। ব্রিটেন, জাপান ও যুক্তরাষ্ট্র এ পরিকল্পনা বাস্তবায়নে অর্থ দেবে বলেই মনে করা হচ্ছে। আর কয়েকশ মিলিয়ন ডলারের প্রতিশ্র"তি এরই মধ্যে এসেছে। কিন্তু তারপরও কিছু প্রতিবদ্ধকতা রয়েছে। প্রথমত: এ প্রস্তাব সব তালেবান মেনে নেবে না। যারা প্রস্তাবে রাজি হবে তাদের মধ্যে তারেবান নেতা মোল্লা ওমর থাকবে না বলেই ধরে নেওয়া যায়। ২য়ত: আফগান সরকার নির্বিচারে সবাইকে সাধারণ ক্ষমা দিতে রাজি নয়। বিশেষ করে যারা আল কায়েদা এবং জঙ্গিদল ছাড়তে চাইবে না তারা তো নয়ই। তালেবানদের সঙ্গে আপোস ছাড়া এ পরিকল্পনা কাজে আসার সম্ভাবনা কম। তাছাড়া বিদেশি তালেবান যোদ্ধারাও আফগানিস্তান ছাড়ার আগে সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩৮ ঘ.