২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় ছাত্রদের ওপর হামলা বন্ধের দাবি ভারতের

অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রদের ওপর হামলা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ বুধবার একথা বলেছেন। এ হামলায় ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্ক হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 03:31 PM

Updated : 24 Aug 2022, 06:16 PM

নয়াদিল্লি, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্ট্রেলিয়ায় ভারতীয় ছাত্রদের ওপর হামলা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ বুধবার একথা বলেছেন। এ হামলায় ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্ক হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক সামরিক বাহিনী প্রধান কসগ্রোভ ভারতীয় ছাত্রদের ওপর হামলার ঘটনাকে বর্ণবাদী উদ্দেশ্যপূর্ণ বলে মন্তব্য করার পর ভারত এ প্রতিক্রিয়া জানাল। নয়াদিল্লিতে কৃষ্ণ সাংবাদিকদের বলেন, "এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের দু দেশের মধ্যে শিক্ষা ও পর্যটনসহ মানুষে মানুষে আদান-প্রদান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।" তিনি আরও বলেন, "তারা বারবার ভারতীয় ছাত্রদের আক্রমণ করছে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটি আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ভালো নয়।" গত আঠারো মাস ধরেই অস্ট্রেলীয়রা সেদেশের ভারতীয় ছাত্রদের ওপর বেশ কিছু হামলা চালিয়েছে। যার মধ্যে গত মাসে ২১ বছরের এক ভারতীয় ছাত্রকে ছুরিকাহত করার ঘটনাও আছে। এতে করে অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম রপ্তানি আয়ের খাত শিক্ষা ও বাণিজ্যে এর নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি দু'দেশের সম্পর্কেও অবনতি হয়েছে। মঙ্গলবার রাতে 'জাতি সম্পর্ক'র ওপর এক বক্তৃতা দেওয়ার পর দি এজ সংবাদপত্রকে সাবেক সেনা প্রধান পিটার কসগ্রোভ বলেন, "আপনি এ হামলাকে বর্ণবাদী না মনে করলে আপনি একটা পাগল। স