২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলেঙ্গানার দাবিতে আবার উত্তপ্ত হায়েদ্রাবাদ

ভারতে অন্ধ্রপ্রদেশ ভেঙে নতুন তেলেঙ্গানা রাজ্যের দাবিতে বুধবার আবার উত্তপ্ত হয়ে উঠেছে হায়েদ্রাবাদ। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে অন্ততপক্ষে ডজনখানেক ছাত্র। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 02:50 PM

Updated : 24 Aug 2022, 06:16 PM

হয়েদ্রাবাদ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতে অন্ধ্রপ্রদেশ ভেঙে নতুন তেলেঙ্গানা রাজ্যের দাবিতে বুধবার আবার উত্তপ্ত হয়ে উঠেছে হায়েদ্রাবাদ। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত হয়েছে অন্ততপক্ষে ডজনখানেক ছাত্র। পুলিশ একথা জানিয়েছে। আলাদা তেলেঙ্গানা রাজ্যের দাবিতে আত্মহুতি দেওয়া এক ছাত্রের লাশ নিয়ে বিক্ষুব্ধ ছাত্রদের মিছিল বের করার চেষ্টায় পুলিশ বাধ সাধলে সহিংসতা শুরু হয়। ছাত্ররা একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। ছাত্রদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। তবে হায়েদ্রাবাদের পুলিশ কমিশনার বি প্রসাদ রাও সাংবাদিকদের বলেছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ছাত্রদের ছোড়া পাথরে ১০ পুলিশ আহত হয়েছে বলে জানান তিনি। ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার আলাদা তেলেঙ্গানা রাজ্য প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েও পরে এর বিরুদ্ধে বড় ধরনের প্রতিবাদের মুখে ওই সিদ্ধান্ত পিছিয়ে দেয়। কিন্তু সরকারের এ পদক্ষেপে তেলেঙ্গানা রাজ্যের পক্ষে এবং বিপক্ষের দাবি আরও জোরদার হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৪ ঘ.