২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সাহায্য বাড়াতে আগ্রহী ভারত

ভারত আফগানিস্তানে সাহায্য বাড়াতে ইচ্ছুক। ভারত সফররত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের কাছে মঙ্গলবার একথা জানিয়েছেন নয়াদিল্লির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 09:36 AM

Updated : 24 Aug 2022, 06:16 PM

নয়া দিল্লি, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত আফগানিস্তানে সাহায্য বাড়াতে ইচ্ছুক। ভারত সফররত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের কাছে মঙ্গলবার একথা জানিয়েছেন নয়াদিল্লির নেতারা। পাশাপাশি মুসলিম জঙ্গিদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে দুপক্ষ। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একথা বলেছেন। গেটস ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত নয়া দিল্লি সফর করছেন। আফগানিস্তানে অতিরিক্ত ৩০ হাজার মার্কিন সেনা পাঠানোর এ সময়ে গেটস এ সফরে গেলেন। ওয়াশিংটন আফগানিস্তান যুদ্ধে মিত্রদের কাছ থেকে আরও বেশি সহযোগিতা পাওয়ার চেষ্টা করছে। ভারত ইতোমধ্যেই আফগানিস্তানের সবচেয়ে বড় দাতা দেশ। কিন্তু আফগানিস্তানে মহাসড়ক নির্মাণ থেকে শুরু করে নতুন কনস্যুলেট বানানোর জন্য সেখানে ভারতের ১০০ কোটি ডলারেরও বেশি সহায়তা এবং প্রভাব নিয়ে পকিস্তান সন্দিহান। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা সাংবাদিকদের বলেন,"আরও সাহায্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ভারত।" নামপ্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও জানান, ভারত নতুন কোনও ক্ষেত্রে সহায়তা করবে না, তবে আইএসএএফ এবং যুক্তরাষ্ট্র যদি মনে করে সাহায্য প্রয়োজন হবে তবে শর্তসাপেক্ষে তারা সহযোগিতা করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫৩৩ ঘ.