ব্রাসেলস, ১৮ জানুয়ারি, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভূমিকম্প বিধ্বস্ত হাইতিকে ৪০ কোটিরও বেশি ইউরো সাহায্য দেবে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সদস্য রাষ্ট্রগুলো। ইইউ সোমবার একথা জানিয়েছে।
জরুরি ভিত্তিতে এবং দীর্ঘমেয়াদী সহায়তা হিসাবে এই অর্থ (৫৭৫ দশমিক ৬ মিলিয়ন ডলার) দেবে ইইউ।
ইইউ এর উন্নয়নমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ইইউ ত্রাণ ও উন্নয়ন কমিশনার কার্লে ডি গুচ বলেছেন, স্বল্পমেয়াদী প্রয়োজন মেটাতে ১৩৭ মিলিয়ন ইউরো দেওয়া হবে। আর মধ্য ও দীর্ঘমেয়াদে আরও ২০০ মিলিয়ন ডলার দেওয়া হবে।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র বলেছেন, ইইউ সদস্য রাষ্ট্রগুলো অতিরিক্ত আরও ৯২ মিলিয়ন ইউরো দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৪ ঘ.
bdnews24