২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা ভঙ্গ করায় জেএফকে বিমানবন্দরে একজন গ্রেপ্তার

নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ে নিরাপত্তা ভঙ্গ করায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 01:07 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

নিউ ইয়র্ক, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ে নিরাপত্তা ভঙ্গ করায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ রোববার একথা জানিয়েছে। জুলস পল বৌলুত নামের ওই ব্যক্তি হাইতির নাগরিক এবং ব্র"কলিনের অধিবাসী। বিনা অনুমতিতে কোনও এলাকায় অনধিকার প্রবেশের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সান্তো দোমিঙ্গ থেকে একটি ফ্লাইটে করে পল জেএফকে বিমানবন্দরে পৌঁছানোর পরপরই নিয়ম ভঙ্গ করে একটি সংরক্ষিত এলাকার দরজা গলে ভেতরে ঢুকে পড়েন। সঙ্গে সঙ্গে বেজে ওঠে এলার্ম। এলার্ম শুনে আমেরিকান এয়ারলাইন্সের টার্মিনাল ৮ থেকে লোকজনদের সরিয়ে নেওয়া হয়। টার্মিনাল কয়েক ঘন্টা খালি ছিল। আর এতে করে হাজার হাজার যাত্রীর চেকিংয়েও বিলম্ব হয়। বিকাল তিনটার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আমেরিকান এয়ারলাইন্সের মুখপাত্র চার্লি উইলসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০১ঘ.