পাকিস্তান, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জঙ্গিদের সঙ্গে যোগসাজশ করে হামলার পরিকল্পনা করার সন্দেহে পাকিস্তানে আটক ৫ মার্কিনি সোমবার নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছে।
পুলিশ আটককৃতদের জেরা শেষে সন্ত্রাসের অভিযোগে তাদেরকে আদালতে অভিযুক্ত করার চেষ্টা নেয়। এ ৫ মার্কিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্য থেকে এসেছে।
আদালতে শুনানির পর তাদেরকে একটি প্রিজন বাসে করে নিয়ে যাওয়ার সময় তারা সাংবাদিকদের উদ্দেশে চিৎকার করে বলে, "আমরা নির্যাতিত হচ্ছি।"
তবে পুলিশ কর্মকর্তা আমির আব্বাস এ অভিযোগ নাকচ করেছেন।
সাংবাদিকদের আব্বাস বলেন, তাদের একজন কেবল আদালতে পাকস্থলির সমস্যার কথা বলেছে এবং কিছু ওষুধ দরকার বলে জানিয়েছে।
৫ জনকে হাতকড়া পরিয়ে আদালতে আনা হয়। পুলিশ শুনানিতে সাংবাদিকদের প্রবেশ করতে দেয় নি। দোষী সাব্যস্ত হলে ৫ জনের দীর্ঘদিনের জেল হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২০ ঘ.
bdnews24