২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিরুদ্ধে সীমান্তে গুলির অভিযোগ পাকিস্তানের

ভারত-পাকিস্তান সীমান্তে রোববার দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। ভারত কোওরকম উস্কানি ছাড়াই গুলি ছুড়েছে বলে সোমবার অভিযোগ করেছেন পাকিস্তানের এক মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 10:57 AM

Updated : 24 Aug 2022, 06:14 PM

ইসলামাবাদ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত-পাকিস্তান সীমান্তে রোববার দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। ভারত কোওরকম উস্কানি ছাড়াই গুলি ছুড়েছে বলে সোমবার অভিযোগ করেছেন পাকিস্তানের এক মুখপাত্র। পাকিস্তানি আধাসামরিক বাহিনীর ওই মুখপাত্র বলেন, রোববার কোনওরকম উস্কানি ছাড়াই লাহোরের উত্তরাঞ্চলের শিয়ালকোট এলাকায় পাকিস্তানি সেনা অবস্থাল লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছে ভারতীয় সেনারা। রেঞ্জারের কমান্ডার নাদিম রেজা বলেন, "তাদের গুলি বন্ধ করতে আমাদের সেনারা কড়া জবাব দিয়েছে।" তিনি আরও বলেন, "আবার এ ধরনের ঘটনা ঘটলে সর্বশক্তি দিয়ে জবাব দেওয়া সিদ্ধান্ত নিয়েছি আমরা।" গত সপ্তাহে ভারতীয় কর্মকর্তারা জানায়, নিয়ন্ত্রণ রেখায় গুলিতে তাদের এক সেনা নিহত হয়েছে। এ রেখা ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে আলাদা করেছে। শিয়ালকোটের উত্তরে নিয়ন্ত্রণ রেখা অবস্থিত। স