২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে জাতিসংঘ মিশন প্রধান নিহত

হাইতির ভূমিকম্পে জাতিসংঘ মিশনের প্রধান হেদি আন্নাবি নিহত হয়েছেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন শনিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 03:21 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

জাতিসংঘ, জাতিসংঘ, ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হাইতির ভূমিকম্পে জাতিসংঘ মিশনের প্রধান হেদি আন্নাবি নিহত হয়েছেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুন শনিবার একথা জানিয়েছেন। তিউনিসিয়ার নাগরিক আন্নাবির বয়স ছিল আনুমানিক ৬৫। বান এক বিবৃতিতে আন্নাবির মৃত্যুর খবর নিশ্চিত করার পাশাপাশি তার আরও দুই সহকর্মী ব্রাজিলের লুইজ কার্লোস ডা কোস্টা এবং হাইতিতে ভারপ্রাপ্ত জাতিসংঘ পুলিশ কমিশনার কানাডার ডগ কোটসের মৃত্যুও নিশ্চিত করেছেন। মৃতদেহগুলো কিভাবে পাওয়া গেছে বান সে ব্যাপারে বিস্তারিত কিছু জানান নি। তবে জাতিসংঘ এর আগে জানিয়েছিল আন্নাবি ও তার সহযোগীরা হোটেল ক্রিস্টোফারের ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েছেন। ২০০৩ সালে বাগদাদে জাতিসংঘ সদরদপ্তরে বোমা হামলায় ব্রাজিলের সার্জিও ভিয়েরা ডি মেলো নিহত হওয়ার পর আন্নবিই মারা যাওয়া প্রথম জাতিসংঘ মিশন প্রধান। তিনি স্ট্যাবিলাইজেশন মিশনে ২০০৭সাল থেকে হাইতিতে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এলকিউ/২১১৩ ঘ.