তেহরান, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরপর দুটি ভূমিকম্পে প্রায় ১৫০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন।
ইরানের ইরানা বার্তা সংস্থা জানিয়েছে, খুজেস্তান প্রদেশের আন্দিমেসক শহরে ৪ দশমিক ৯ এবং ৪ দশমিক ১ মাত্রার দুটি ভূমিকম্প হয়।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্বিক জরিপ বিভাগ প্রাথমিক খবরে স্থানীয় সময় মধ্যরাতে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছিল।
শনিবার রাত ও রোববার সকালে দু টি ভূমিকম্পে শহর ও গ্রামাঞ্চল মিলিয়ে মোট ১৫০ টি বাগি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন প্রাদেশিক কর্মকর্তা শাহপুর রোস্তামি। তবে কেউ হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩২ ঘ.
bdnews24