হেরাত, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের হেরাত প্রদেশে তালেবান জঙ্গিদের চোরাগোপ্তা হামলায় রোববার জেলা গভর্নরসহ ৫ পুলিশ নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশ এসমাতুল্লাহ আলিজাই প্রধান একথা বলেছেন।
তালেবান মুখপাত্র ক্বারী মোহম্মদ ইউসুফ অজ্ঞাতস্থান থেকে টেলিফোনে রয়টার্সকে বলেছেন, তালেবান যোদ্ধারা হামলা চালিয়েছে।
আলিজাই রয়টার্সকে ফোনে বলেন, "হেরাত প্রদেশের প্রত্যন্ত চেস্ত শরীফ জেলার একটি রাস্তায় কর্মকর্তারা গাড়িতে করে যাওয়ার সময় তাদের ওপর চোরাগোপ্তা হামলা হয়। এতে জেলা প্রধান ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ তাদের আরও ৪ সহকর্মী নিহত হয়।"
একজন পুলিশ নিহত হন বলেও জানিয়েছেন আলিজাই। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৩ ঘ.
bdnews24