২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যোতি বসুর মৃত্যু বাম ঐক্যে ধাক্কা

ভারতের প্রবীণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসু রোববার মারা গেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 09:04 AM

Updated : 24 Aug 2022, 06:13 PM

কলকাতা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারতের প্রবীণ কমিউনিস্ট নেতা জ্যোতি বসু রোববার মারা গেছেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। ভারতের প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে বামদের শক্ত ঘাঁটি পশ্চিমবঙ্গে আগামী বছরের নির্বাচনের আগে কমিউনিস্ট দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা মুশকিল হবে বলেই মনে করা হচ্ছে। লোকসভা নির্বাচনে কোনঠাসা হয়ে পড়া বামেরা আগামী বছর বিধান সভায় পশ্চিমবঙ্গে নিজেদের দীর্ঘদিনের শাসনক্ষমতা ধরে রাখতে পারে কি-না সে প্রশ্ন দেখা দিয়েছিল আগেই। জ্যোতি বসুর মৃত্যুতে সে প্রশ্ন আরও বড় হয়ে দেখা দিয়েছে। গত ত্রিশ বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় আছে বামেরা। রাজনৈতিক বিশ্লেষক মহেশ রঙ্গরাজন রয়টার্সকে বলেন,"দলে জ্যোতিবসুর ভূমিকা ছিল বয়োজ্যেষ্ঠের। তার পরিপক্ক আচরণ এবং প্রখর বিবেচনা বোধ ছিল। তার বিপুল সমর্থন ধরে রাখার ক্ষমতাটাও ছিল গুরুত্বপূর্ণ।" কলকাতার সিটি হাসপাতালে মারা যাওয়ার আগে ১৫ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পড়ে আসা বসুর রাজনৈতিক জীবন শুরু হয় ইউনিয়ন নেতা হিসাবে। এখান থেকেই বসু কিংবদন্তিতুল্য নেতায় পরিণত হন। টানা পাঁচবার তার দল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শাসনক্ষমতা পায় এবং তিনিও পাঁচবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন। জ্যোতি বসুর দল ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই এম) পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় থাকা বাম শরিক দলগুলোর নেতৃত্ব্ েআছে। যদিও স