২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন জ্যোতি বসু

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বেশ কয়েকদিন থেকে রোববার মারা গেলেন জ্যোতি বসু। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, দুপুরে এ কমিউনিস্ট নেতার জীবনাবসান ঘটে। পশ্চিমবঙ্গের সাবেক এ মুখ্যমন্ত্রীর বয়স হয়েছিলো ৯৫ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2010, 07:23 AM

Updated : 24 Aug 2022, 06:13 PM

কলকাতা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বেশ কয়েকদিন থেকে রোববার মারা গেলেন জ্যোতি বসু। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, দুপুরে এ কমিউনিস্ট নেতার জীবনাবসান ঘটে। পশ্চিমবঙ্গের সাবেক এ মুখ্যমন্ত্রীর বয়স হয়েছিলো ৯৫ বছর। সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়া জ্যোতি বসু এ মাসের শুরু থেকে ছিলেন কলকাতার এএমআরআই হাসপাতালে। অবস্থার অবনতি ঘটলে শনিবার চিকিৎসকরা হাল ছেড়ে দেন। রোববার দুপুর সোয়া ১২টার (বাংলাদেশ সময়) দিকে তার মৃত্যু হয়। রোববার দুপুর ১টার দিকে জ্যোতি বসুর রাজনৈতিক সহকর্মী ও বামফ্রন্টের রাজ্য সমন্বয়ক বিমান বসু সাংবাদিকদের বলেন, "আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে জ্যোতি বসু আর আমাদের মাঝে নেই।" অসুস্থতার কারণে সক্রিয় না থাকলেও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সম্মান জানিয়ে দলের পলিটব্যুরোতে সদস্য হিসেবে রেখেছিলো জ্যোতি বসুকে। অসুস্থ জ্যোতি বসুকে দেখতে স