ব্রাসেলস, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে বাড়তি মার্কিন সেনা পাঠানোর কৌশল তালেবান মোকাবেলায় কাজে আসতে শুরু করেছে বলে মনে করেন আফগানিস্তানের ন্যাটো কমান্ডার।
ন্যাটো মহাসচিব আন্দ্রে ফ রাসমুসেন শুক্রবার একথা বলেছেন।
লন্ডনে ২৮ জানুয়ারি আফগানিস্তান বিষয়ক সম্মেলন হওয়ার কথা রয়েছে। তার আগে এক বক্তব্যে রাসমুসেন বলেন, ফল পাওয়া শুরু হয়েছে মাত্র। এই অর্জন ধরে রাখতে হলে বাড়তি সেনা মোতায়েনের প্রতিশ্র"তি পূরণ হওয়া প্রয়োজন।
এর আগে আফগানিস্তানের মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্ট্যানলে ম্যাকক্রিস্টাল এ সপ্তাহে বলেন, তালেবানদের বিরুদ্ধে ৮ বছরের লড়াইয়ের মোড় ঘুরছে।
ম্যাকক্রিস্টালের এ কথার সঙ্গে একমত কিনা অনলাইনে একটি প্রশ্নত্তোর পর্বে রাসমুসেনের কাছে তা জানতে চাওয়া হলে তিনি বলেন, "মাঠ পর্যায়ের পরিস্থিতি সম্পর্কে ম্যাকক্রিস্টালের ধারণার ওপর আমার নির্ভরতা আছে। তিনি সব স্টেশন এবং পদমর্যাদার মানুষের সঙ্গেই মেশেন।"
"সবমিলিয়ে অন্যরা তাকে এই ধারণাই দিচ্ছেন যে কাজ হতে শুরু করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৮ ঘ.
bdnews24