তেহরান, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান খুব শিগগিরই ১৬ জন সরকার-বিরোধী বিক্ষোভকারীর বিচার করবে। গত মাসে সহিংস বিক্ষোভকালে কর্তৃপক্ষ এদেরকে গ্রেপ্তার করে।
ইরানের একটি বার্তা সংস্থা শুক্রবার একথা জানিয়েছে।
তবে ওই ১৬ জনের পরিচয় জানায়নি ইরানের বার্তা সংস্থা ফার্স। এদের মধ্যে একজনকে আল্লাহর বিরুদ্ধাচরণকারী বা 'মোহারেব' হিসাবে অভিযুক্ত করা হয়েছে। এর শাস্তি মৃত্যুদণ্ড।
অন্যদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তায় বিঘ
bdnews24