২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে পুলিশ স্টেশনে বিদ্রোহী হামলা, নিহত ২

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি পুলিশ স্টেশনে শুক্রবার বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের গুলি ও গ্রেনেড হামলায় ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2010, 11:41 AM

Updated : 24 Aug 2022, 06:11 PM

শ্রীনগর, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি পুলিশ স্টেশনে শুক্রবার বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের গুলি ও গ্রেনেড হামলায় ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে। নিহতদের একজন পুলিশ সদস্য, অন্যজন বেসামরিক নাগরিক। দীর্ঘদিন শান্ত থাকার পর জঙ্গিদের হামলায় নতুন করে অশান্ত হয়ে উঠছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। সরকারি হিসাব মতে, ভারতবিরোধী বিদ্রোহে কাশ্মীরে গত ২০ বছরে এ পর্যন্ত ৪৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। রাজধানী শ্রীনগরের উত্তর প্রান্তের ব্যস্ত শহরে চালানো শুক্রবারের ওই হামলার দায় কোনও জঙ্গি গ্র"প স্বীকার করেনি। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আশরাফ রয়টার্সকে বলেন,"গ্রেনেড ছোড়ার আগে পুলিশ দপ্তরে এলোপাতাড়ি গুলি চালানো হচ্ছিল। দেখলাম লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করছে।" ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর থেকে কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান অন্ততপক্ষে দুবার যুদ্ধে জড়িয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবারও দক্ষিণ কাশ্মিরে দুই জঙ্গি এবং দুই ভারতীয় সেনা বন্দুক যুদ্ধে নিহত হয়। গোয়েন্দা কর্মকর্তারা জানায়, হয়ত পাকিস্তানের জঙ্গিরা সীমান্ত দিয়ে কাশ্মীরে প্রবেশ করাতেই সহিংসতা বাড়ছে কাশ্মীরে। পুলিশ জানায়, বছর শুরুর প্রথম পনের দিনেই ৮ জঙ্গিসহ ১৬ জন প্রাণ হারিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ