২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহস্রাব্দের দীর্ঘতম সূর্যগ্রহণ

বিশ্বজুড়ে সহস্রাব্দের দীর্ঘতম বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে শুক্রবার। গ্রাসের পর সূর্যকে একটি সোনালি রিং এর মতো দেখা গেছে। আগামী এক হাজার বছরেও আর এরকম সূর্যগ্রহণ দেখা যাবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2010, 10:57 AM

Updated : 24 Aug 2022, 06:11 PM

সিঙ্গাপুর, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বিশ্বজুড়ে সহস্রাব্দের দীর্ঘতম বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে শুক্রবার। গ্রাসের পর সূর্যকে একটি সোনালি রিং এর মতো দেখা গেছে। আগামী এক হাজার বছরেও আর এরকম সূর্যগ্রহণ দেখা যাবে না। মালদ্বীপকে সূর্যগ্রহণ দেখার সবচেয়ে ভাল জায়গা হিসাবে চিহ্নিত করেছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। আগুনের রিং বা সোনালি আংটির মতো সূর্যের কারণ ব্যাখ্যা করে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা তাদের ওয়েবসাইটে বলেছে, চাঁদ সূর্যের চারপাশের কিছু অংশবাদে মধ্যভাগের বেশিরভাগ অংশ ঢেকে দেওয়াতেই এটি দেখতে হয়ে যায় একটি রিংয়ের মতো। সূর্যগ্রহণ ১১ মিনিট ৮ সেকেন্ড স্থায়ী হওয়ার কথা জানিয়েছে নাসা। ৩০৪৩ সালের ২৩ ডিসেম্বরের আগে এমন গ্রহণ আর দেখা যাবে না বলেও জানায় তারা। নাসা আরও জানায়, মধ্য আফ্রিকা, মালদ্বীপ, দক্ষিণ ভারত, শ্রীলংকার উত্তরাঞ্চল , মিয়ানমারের বিভিন্ন জায়ড়া, চীন, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং পূর্ব ইউরোপজুড়ে আংশিক সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা গেছে। ভারত মহাসাগরের দ্বীপদেশ মালদ্বীপের প্রধান মালে দ্বীপে সূর্যগ্রহণ ১০ মিনিট স্থায়ী হওয়ার কথা জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বিজ্ঞানের ভাষ্য অনুযায়ী, চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে চলে এলেই গ্রহণ হয়। চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়লে পৃথিবীর সেই অংশ থেকে সূর্যকে দেখা যায় না। তবে এবার সম্পূর্ণ অন্ধকার হয়নি। দেখা গেছে সোনালি রিং। বিডিনিউজ টোয়ে্িটফোর ডটকম/এলকিউ/১৬৫৫ ঘ.