সানা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আল কায়েদার বিরুদ্ধে বৃহস্পতিবার প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে ইয়েমেন। এ যুদ্ধে জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সরকার।
আল-কায়েদা জঙ্গিদের লুকিয়ে না রাখার ব্যাপারে নাগরিকদের সতর্ক করে দিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে জনগণকে সহায়তা করার আহ্বান জানিয়েছে সরকার।
ওদিকে, ইসলামপন্থি ধর্মীয় নেতারা হুঁশিয়ার করে দিয়ে বলেছে, ইয়েমেনে বিদেশি সেনা হস্তক্ষেপ হলে তারা জিহাদের ডাক দেবে।
ইয়েমেনের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর অজ্ঞাতপরিচয় এক সূত্রের উদ্ধৃতি দিয়ে নিজস্ব ওয়েবসাইটে জানায়, "নিরাপত্তা বাহিনী আল-কায়েদার বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ শুরু করেছে। আল কায়েদা জঙ্গিদের যখন যেখানে খুঁজে পাওয়া যাবে সেখানেই তাদের বিরুদ্ধে লড়াই চলবে।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/ ১৭৩২ ঘ.
bdnews24