২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের অর্ধেকই মেয়াদোত্তীর্ণ

ভারতের প্রতিরক্ষা বিভাগের কমপক্ষে অর্ধেক সরঞ্জাম সেকেলে। তাই জরুরি ভিত্তিতে এগুলোর উন্নতি সাধন করা প্রয়োজন। বুধবার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 12:02 PM

Updated : 24 Aug 2022, 06:09 PM

নয়াদিল্লি, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের প্রতিরক্ষা বিভাগের কমপক্ষে অর্ধেক সরঞ্জাম সেকেলে। তাই জরুরি ভিত্তিতে এগুলোর উন্নতি সাধন করা প্রয়োজন। বুধবার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রথমবারের মতো ভারতের প্রতিরক্ষা বিভাগের কনসালটেন্সি ফার্ম কেপিএমজি এবং 'কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি'র প্রস্তুতকৃত এ প্রতিবেদনে বলা হয়, মাত্র ১৫ শতাংশ সরঞ্জাম যুগপোযোগী। এ প্রতিবেদন জঙ্গি তৎপরতা ও সহিংসতাপূর্ণ এ অঞ্চলে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিতে ফাঁককেই স্পষ্ট করে তুলেছে। ২০০৮ সালে মুম্বাই হামলায় ১৬৬ জন নিহতের ঘটনার পর গতবছর নয়া দিল্লি প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ নীতি পরিবর্তন করে প্রতিরক্ষাখাত বিশ্ব এবং স্থানীয় কোম্পানিগুলোর কাছে আরও উন্মুক্ত করার চেষ্টা নেয়। মুম্বাই হামলা ভারতের নিরপত্তা ব্যবস্থায় বড় ধরনের ফাঁক স্পষ্ট করে তুলেছিল। প্রতিরক্ষা মন্ত্রী এ কে এন্টনির প্রকাশিত নতুন প্রতিবেদনে বলা হয়, মুম্বাই হামলার পর দেশকে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার দিকে মনোনিবেশ করতে হবে এবং সরকারের উচিত স্থানীয়ভাবে তৈরি সরঞ্জামাদি নির্মাণকারী প্রাইভেট ফার্মগুলোকে সহযোগিতা করা। ভারত সরকার জানিয়েছে, তারা পাকিস্তান এবং চীনের সম্ভাব্য হুমকি থেকে সুরক্ষায় সোভিয়েত আমলের অস্ত্রাগারগুলোর সংস্কার সাধনে মরিয়া। নির্মাণ ত্র"টি থাকায় ১৯৯০ সালে ভারত প্রায় দুশোটি রাশিয়া নির্মিত মিগ বিমান ব্যবহার করতে পারছে না। ভারত চাইছে তাদের বিমান বাহিনীর শক্তি আরও বাড়াতে। ২০২০ সালের মধ্যে তারা বিমান বাহিনীকে ৩৪ স্কেয়াড্রন (৬১২টি জঙ্গি বিমান) থেকে ৪২ স্কেয়াড্রনে (৭৫৬টি জঙ্গি বিমান) উন্নীত করতে চাইছে। সেইসঙ্গে সামরিক বাহিনীরও জরুরি কিছু নতুন অস্ত্র-শস্ত্র