কলোম্বো, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় মঙ্গলবার একজন নিহত হয়েছে। প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের নিজ জেলায় বিরোধী সমর্থকদের বহনকারী একটি বাসে বন্দুকধারীদের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়। নির্বাচন পর্যবেক্ষকরা একথা বলেছেন।
শ্রীলংকায় ২৬ জানুয়ারির নির্বাচন সংশ্লিষ্ট রেকর্ড ২৫১ টি সহিংসতার ঘটনা ঘটেছে। এ নির্বাচনে রাজাপাকসের বিরুদ্ধে লড়বেন জেনারেল সারথ ফন্সেকা। গত মে মাসে ফন্সেকা শ্রীলংকায় তামিল টাইগারদের বিরুদ্ধে যুদ্ধে জয় এনে দিয়েছেন।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বতন্ত্র প্রচারাভিান শিবিরের মুখপাত্র কারথি থেন্নাকুন বলেছেন, "প্রথম হত্যার খবর এসেছে তাঙ্গালে থেকে।" তাঙ্গালে রাজাপাকসের হাম্বানতোতা জেলায়।
ফন্সেকার মুখপাত্র আসানকা মাগেদেরা বলেছেন, এক বন্দুকধারী মটরসাইকেলে করে যাওয়ার সময় ফন্সেকার সমর্থকদের বহনকারী বাসে গুলি করে। এতে এক নারী নিহত হয়। পুলিশ গুলির ঘটনাটি নিশ্চিত করেছে। কিন্তু হতাহত সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
২য় আরেকটি নির্বাচন পর্যবেক্ষক দল নিহতের খবর নিশ্চিত করেছে এবং ওই ঘটনায় আরও ৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৯ ঘ.
bdnews24