২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রযুক্তির পরীক্ষা চালাল চীন

মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে মঙ্গলবার সর্বাধুনিক সামরিক প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে চীন। সরকার একথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রিতে রাজি হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই চীন এ পরীক্ষা চালাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 01:39 PM

Updated : 24 Aug 2022, 06:08 PM

বেজিং, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিতে মঙ্গলবার সর্বাধুনিক সামরিক প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে চীন। সরকার একথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রিতে রাজি হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই চীন এ পরীক্ষা চালাল। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রিতে ওয়াশিংটনের সঙ্গে বেজিংয়ের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলেও সতর্ক করে দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। চীনের রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়া এক সংক্ষিপ্ত প্রতিবেদনে চীনের ভূমিতে অবস্থিত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী প্রযুক্তি পরীক্ষার কথা জানানো হয়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কোনও বিবরণ দেওয়া হয়নি। এ পরীক্ষায় কোনও ক্ষেপণাস্ত্র বা বস্তু ছুড়া বা ধ্বংস করা হয়েছে কিনা তাও সুনির্দিষ্ট করে জানানো হয়নি। এতে কেবল বলা হয়, পরীক্ষায় প্রত্যাশিত ফল পাওয়া গেছে। এ পরীক্ষা আত্মরক্ষামূলক এবং কোনও দেশ এর লক্ষ্য নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে। পরীক্ষার সময় কোনও ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে কিনা তা বলা হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্রিক্রির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় চীন নতুন করে সামরিক ক্ষমতা দেখানোর এ চেষ্টা নিয়েছে। যুক্তরাষ্ট্রের ওই অস্ত্র বিক্রির সিদ্ধান্তের পর চীন বলেছে, এ সিদ্ধান্ত দু দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাবে। দু'দেশের স্বার্থ অক্ষুন্ন রাখার প্রতিশ্র"তি ভঙ্গের জন্য চীন ওবামা প্রশাসনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতারও অভিযোগ তুলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২১ঘ.