আবুজা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নাইজেরিয়ায় একদল বন্দুকধারী মঙ্গলবার অফাম পাওয়ার প্ল্যান্টের তিন ব্রিটিশ ও এক কলম্বীয় কর্মীকে অপহরণ করেছে। এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে একথা জানিয়েছেন।
নাইজেরিয়ার তেলক্ষেত্র পোর্ট হারকোর্টে ওই কর্মীরা কাজে যাওয়ার সময় তাদের গাড়িতে হামলা করে বন্দুকধারীরা। এতে নাইজেরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়। হামলার দায় কেউ স্বীকার করেনি।
এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, "অপহৃত ৪ জন নেকটো ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে আসা প্রবাসী। তারা অফাম পাওয়ার প্ল্যান্টে কর্মরত ছিল।"
নাইজেরিয়ায় সাধারণত মুক্তিপণের জন্য প্রায়ই এ ধরনের অপহরণের ঘটনা ঘটে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৫ ঘ.
bdnews24