বেজিং, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- উত্তর কোরিয়া শর্ত জুড়ে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি আলোচনায় রাজি হওয়া এবং নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত তারা পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফিরবে না। উত্তর কোরিয়ার এক ঊর্ধ্বতন কূটনীতিক মঙ্গলবার একথা বলেছেন।
এতে করে দুপক্ষে আপোসমীমাংসার সুযোগ আরও কমল।
শান্তিচুক্তির মধ্য দিয়ে ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তির জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য ক্ষমতাধর দেশগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে পিয়ংইয়ং। কিন্তু হোয়াইট হাউস সাফ জানিয়ে দিয়েছে, এ ধরনের আলোচনা প্রস্তাব বিবেচনা করার আগে উত্তর কোরিয়াকে প্রথমে অচল হয়ে পড়া ছয়-জাতি নিরস্ত্রীকরণ আলোচনায় যোগ দিতেই হবে।
চীনে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত চোয়ে জিন সু বেজিংয়ে এক বিরল সাংবাদিক সম্মেলনে বলেন, উত্তর কোরিয়ার দাবি পূরণ করা হলে পরিস্থিতির তাৎক্ষণিক অগ্রগতি হতে পারে। কিন্তু ছয়জাতি আলোচনা কেবল তখনই শুরু হতে পারে যদি উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং পিয়ংইয়ংয়ের শান্তিচুক্তি আলোচনার সর্বসা
bdnews24