২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিই আফগানিস্তানে স্থিতিশীলতার মূলমন্ত্র: যুক্তরাষ্ট্র

কৃষি পুনর্গঠন করেই আফগানিস্তানের নড়বড়ে সরকারের আস্থা বাড়ানোসহ কৃষকদেরকে মাদকের অর্থ থেকে দূরে রাখা যাবে। যুক্তরাষ্ট্রের কৃষি প্রধান টম ভিসাক রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 02:18 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

কাবুল, ১০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- কৃষি পুনর্গঠন করেই আফগানিস্তানের নড়বড়ে সরকারের আস্থা বাড়ানোসহ কৃষকদেরকে মাদকের অর্থ থেকে দূরে রাখা যাবে। যুক্তরাষ্ট্রের কৃষি প্রধান টম ভিসাক রোববার একথা বলেছেন। আফগানিস্তানকে স্থিতিশীল করতে কৃষিখাতকেই বসচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে জানিয়ে ভিসাক বলেন, আমরা তাদেরকে কৃষি পুনর্গঠনে সহায়তা করতে সক্ষম হলে সরকারের আস্থা বাড়বে। আফগানিস্তানে কৃষি পুনর্গঠন বড় ধরনের চ্যালেঞ্জ---একথা স্বীকার করে ভিসাক বলেন, কৃষি থেকে ৮০ শতাংশ আয় করা গেলে তা হবে এক অসাধারণ অগ্রগতি। তিনি বলেন, যে কৃষকরা এখন মাদক দিয়ে তালেবানদের কাছ থেকে অর্থ উপার্জন করছে তারাই তখন আঙ্গুর, বাদাম এবং ডালিমের মতো উচ্চ-মূল্যের কৃষিপণ্য উৎপাদনে নামবে। উৎপাদিত এসব পণ্য রপ্তানী করা যেতে পারে। তিনি বলেন, "আমরা এটা করতে পারলে এবং যখন আমরা তা করব তখন আফগানিস্তান, এর সরকার, ওই অঞ্চল এবং বিশ্বের জন্য যারা সমস্যা সৃষ্টিকারী তাদের জন্য তা করা আরও কঠিন হয়ে যাবে।" তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের হিসাবমতে, আফগানিস্তানের চাষীরা পপি বিক্রি করে প্রতি হেক্টরে ২৫০০ ডলার আয় করে। কিন্তু এই একই পরিমাণ জমিতে ডালিম উৎপাদন করলে তারা এ থেকে ১২,০০০ ডলার আয় করতে পারে। উল্লেখ্য, বুশ প্রশাসন আফগানিস্তানে পপি চাষ নিষিদ্ধরকরণ উৎসাহিত করেছিল। কিন্তু এ কৌশল কৃষকদেরকে কোনও বিকল্প পথ বাতলে না দিয়ে তাদেরকে ঘরে বসিয়ে রাখারই নামান্তর বলে ওবামা প্রশাসন ওই নীতি থেকে সরে দাঁড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স