করাচি, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের করাচিতে আঞ্চলিক দল মুত্তাহিদা কওমী মুভমেন্ট (এমকিউএম) তাদের দলীয় কর্মীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।
করাচিতে প্রতিদ্বন্দ্বী দলগুলোর তিনদিনের সহিংসতায় প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রায় ৩৫ জন কর্মী নিহত হয়েছে। এই সহিংসতার পাশাপাশি করাচিতে জঙ্গি সহিংসতাও প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে।
করাচিতে প্রভাবশালী রাজনৈতিক দল এমকিউএম। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির প্রভাবশালী প্রাদেশিক সরকার করাচিতে সহিংসতা বন্ধে ব্যর্থ হয়েছে।
জারদারির ফেডারেল সরকারেরও সদস্য এমকিউএম। ফলে জোট থেকে তাদের বেরিয়ে যাওয়ার হুমকিতে ইতোমধ্যেই নাজুক অবস্থানে থাকা সরকার অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
কেন্দ্র ও প্রাদেশিক দুই ক্ষেত্রেই এমকিউএম জারদারির পিপিপি নেতৃত্বাধীন জোটে থাকলেও তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলে আসছে অনেক আগে থেকেই। সিন্ধু প্রদেশের পল্লী এলাকাগুলোতে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)র আধিপত্য আছে। এমকিউএম এর বিরুদ্ধে সোচ্চার।
প্রদেশিক সরকার সহিংসতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং সহিংসতা বন্ধের চেষ্টা করে যাওয়ার কথা জানিয়েছে।
ওদিকে, জাতীয় পরিষদ ও সিনেটের উচ্চকক্ষের এমকিউএম সদস্যরা তাদের নেতাদের সরকার থেকে বেরিয়ে গিয়ে বিরোধীদলে বসতে দেওয়ার অনুরোধ জানিয়েছে। পার্টি একথা জানিয়েছে।
২০০৮ সালের ফেব্র"য়ারিরর জাতীয় র্বিাচনে এমকিউএম ৩৪২ সদস্যের জাতীয় পরিষদে ২৫ টি আসন পায়। জোট সরকার থেকে দলটি বেরিয়ে গেরে সরকারের পতন না হলেও অন্যান্য দল ও স্বতন্দ্রদের হাত করে সরকার টিকিয়ে রাখতে পিপিপিকে চাপে পড়তে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৪ ঘ.
bdnews24