২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীর মতো আরও গ্রহের সন্ধান মিলবে শিগগিরি!

জ্যেতির্বিজ্ঞানীরা বলছেন, তারা পৃথিবীর মতো আরও গ্রহের সন্ধান পাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। ৪ থেকে ৫ বছরের মধ্যেই পৃথিবীর মতো প্রথম গ্রহটির সন্ধান মিলবে। যেখানে প্রাণের বিকাশ ইতোমধ্যেই ঘটেছে, কিংবা ঘটার সম্ভাবনা আছে। নাসার শীর্ষ কর্মকর্তাসহ বড় বড় বিজ্ঞানীরা এমন কথাই বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 12:03 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ওয়াশিংটন, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জ্যেতির্বিজ্ঞানীরা বলছেন, তারা পৃথিবীর মতো আরও গ্রহের সন্ধান পাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। ৪ থেকে ৫ বছরের মধ্যেই পৃথিবীর মতো প্রথম গ্রহটির সন্ধান মিলবে। যেখানে প্রাণের বিকাশ ইতোমধ্যেই ঘটেছে, কিংবা ঘটার সম্ভাবনা আছে। নাসার শীর্ষ কর্মকর্তাসহ বড় বড় বিজ্ঞানীরা এমন কথাই বলেছেন। তারা আরও বলছেন, পৃথিবী আকৃতির গ্রহ খুঁজে পাওয়া যেতে পারে এ বছরই। নতুন মহাকাশ টেলিস্কেপের প্রাথমিক তথ্যউপাত্তগুলো বিশ্লেষণ করে দেখলেই এমন কিছু ধরা পড়তে পারে। এ সপ্তাহে বার্ষিক 'আমেরিকান অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটি কনফারেন্সেও' সৌরজগতের বাইরে সন্ধান পাওয়া গ্রহজগৎসহ অন্যান্য প্রতিটি আবিস্কার থেকে ওই একই আভাসই দেওয়া হয়েছে। বলা হচ্ছে, প্রাণের অস্তিত্ব উপযোগী পৃথিবীর মতো এমন ঠান্ডা গ্রহ প্রচুর পরিমাণে থাকাও অসম্ভব কিছু নয়। এ রহস্য উদঘাটন সম্ভব হলে এই বিশ্বব্রমাণ্ডে আমরা একা কিনা ---প্রথমবারের মতো এ প্রশ্নের উত্তর মিলবে। গ্রহের সন্ধান বের করার বিশেষ টেলিস্কোপ কেপলার। এই টেলিস্কোপের সাহায্যে বিজ্ঞানীরা অসংখ্য ছোট ছোট গ্রহের উপস্থিতি আঁচ করেছেন। তবে সেগুলো এখনও যাচাই-বাছাই করে দেখা সম্ভব হয়নি। বলেছেন, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জেওফ মার্সি। তিনি বলেন, কেপলার যে জায়গায় গ্রহের সন্ধান করছে সেখানে পৃথিবীর মতো কোনও গ্রহ থাকলে তা ধরা পড়বে। তবে গ্রহটির কক্ষপথ সম্পর্কে নিশ্চিত হতে তিনবছর সময় লেগে যেতে পারে। এ পর্যন্ত কেপলারের অনুসন্ধান থেকে ধারণা করা হচ্ছে, আরও অনেক পৃথিবী আছে। ওহাইও বিশ্ববিধ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী স্কট গাউদি বলেন, অহরহই গ্রহের সন্থান মিলছে। ১৯৯০ সালে জ্যোতির্বিজ্ঞানীরা বছরে কয়েকটি গ্রহের সন্ধান পেয়েছেন। গত দশকের বেশির ভাগ সময়ই প্রতিমাসে বেশকয়েকটি করে গ্রহের সন্ধান পাওয়া গেছে। আর এ বছর প্রায় প্রতিদিনই গ্রহের সন্ধান পাওয়া যাচ্ছে। এ সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। যদিও এগুলোতে প্রাণের সন্ধান মেলেনি। বিজ্ঞানীরা বলছেন, গ্যাসযুক্ত নয় বরং শিলাময় বা পাথুরে গ্রহগুলোই সাধারণত জীবন ধারণের উপযোগী হতে পারে। আবার তারকার খুব কাছের গ্রহগুলো বেশি গরম হওয়ায় জীবধারণের উপযোগী হয় না। আবার তারকা থেকে বেশি দূরে থাকা গ্রহগুলোও বেশি ঠান্ডা হওয়ার কারণে জীবনধারণের উপযোগী হয় না। কেপলার টেলিষ্কোপ আমাদের পৃথিবীর সূয্যের মতো আকৃতির প্রায় ৪৩ হাজার তারকার সন্ধান পেয়েছে। এর মধ্যে দুই তৃতীয়াংশই জীবন-ধারণ সহায়ক এবং পৃথিবীর কাছের তারাগুলোর মতোই। মার্সি বলেন, তারকাগুলোর ৭০ শতাংশই পাথুরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫৭ ঘ.