ভেনিস, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তান থেকে সেনা সরানোর চিন্তা ভাবনা করার সঠিক সময় এখন নয়। শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি একথা বলেছেন। তবে আফগানিস্তানে নতুন করে কোনও সেনা পাঠানোর প্রতিশ্র"তি দেননি তিনি।
ফ্রান্সের সেনাদের উদ্দেশ্যে নববর্ষের বার্তায় সারকোজি বলেন, সেনা প্রত্যাহারের মতো পরিস্থিতি এখনও হয়নি। আফগানরা শান্তিপূর্ণ ও স্বার্বভৌম ও স্থিতিশীল দেশ হিসাবে তাদের নিরাপত্তাভার নিজেদের হাতে নিতে সক্ষম না হওয়া পর্যন্ত আমাদেরকে সাহায্য করে যেতে হবে।
ভাষণে তিনি আফগানিস্তানে বাড়তি আরও সেনা পাঠাবেন কিনা সে ব্যাপারে কিছু বলেননি। তবে তিনি বলেন, ইতোমধ্যেই মাঠে থাকা সেনারা তাদের মিশন শেষ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৫ ঘ.
bdnews24