২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোগো ফুটবল দলের ওপর গুলিবর্ষন, নিহত ৩

অ্যাঙ্গোলায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে টোগোর জাতীয় ফুটবল দল। এতে ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে বিবিসি জানিয়েছে, টোগো আফ্রিকান নেশন্স কাপ থেকে দল প্রত্যাহার করে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 02:50 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

লুয়ান্ডা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অ্যাঙ্গোলায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে টোগোর জাতীয় ফুটবল দল। এতে ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে বিবিসি জানিয়েছে, টোগো আফ্রিকান নেশন্স কাপ থেকে দল প্রত্যাহার করে নিয়েছে। তবে বার্তাসংস্থা রয়টার্স টোগো দলের দুই সদস্যের নিহত হওয়ার খবরে দলের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, এখনো দল প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত হয়নি, টোগো ফেডারেশন খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। প্রথমে জানা গিয়েছিল বন্দুকধারীদের হামলায় ১ জন নিহত ও নয়জন আহত হয়েছেন। তবে টোগো দলের খেলোয়াড় কোসি আগাসা ফ্রান্সের বেতারকে বলেছেন, মৃতের সংখ্যা এখন ৩ এ ঠেকেছে। দলের অতিরিক্ত এই গোলরক্ষক আরো জানান, নিহত তিনজনের মধ্যে বাসচালক ছাড়াও রয়েছেন টিম ম্যানেজার এবং দলের এক মুখপাত্র। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন, টোগো জাতীয় দলের দ্বিতীয় গোলরক্ষক, আঘাত খুব গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছে তাকে। আফ্রিকান নেশন্স কাপ খেলতে ইমানুয়েল আদেবায়োরের নেতৃত্বে টোগোর দলটি বাসে করে যাওয়ার পথে শুক্রবার অ্যাঙ্গোলার কাবিন্দা এলাকায় বন্দুকধারীদের হামলার মুখে পড়ে। আদেবায়ার বলেন, এ ঘটনার পর তার দল নেশন্স কাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে। "এ হামলার ফলে আগামী বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকার ভাবমূর্তি ক্ষুণ