২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিথ্রো বিমানবন্দরে তিন যাত্রী গ্রেপ্তার

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে শুক্রবার রাতে উড্ডয়নের ঠিক আগে দুবাইগামী একটি বিমানের তিন ব্রিটিশ যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 09:07 AM

Updated : 24 Aug 2022, 06:06 PM

লন্ডন, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লন্ডনের হিথ্রো বিমানবন্দরে শুক্রবার রাতে উড্ডয়নের ঠিক আগে দুবাইগামী একটি বিমানের তিন ব্রিটিশ যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ৩৩১ জন যাত্রী নিয়ে বিমানটি দুবাই যাচ্ছিল। ছাড়ার আগে বোমা হামলার মৌখিক হুমকি দেওয়ার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে নামিয়ে আনা হয়। তল্লাশিতে বিমানটির ক্ষতি হতে পারে এমন কিছু পাওয়া যায়নি। ঘটনাটি 'হঠকারী দুষ্টুমি' হতে পারে। এ ঘটনায় ব্রিটেনের সবচেয়ে বড় এ বিমানবন্দরের অন্যান্য ফ্লাইট চলাচলে সমস্যা হয়নি। বিবিসি জানায়, গ্রেপ্তারকৃতরা পুলিশি হেফাজতে রয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। বয়স ৫৮, ৪৮ ও ৩৬ বছর। সশস্ত্র পুলিশ অনুসন্ধানী কুকুর দিয়ে বিমানটিতে তল্লাশি চালায়। এ সময় যাত্রীদের নামিয়ে আনা হয়। রাত্রীযাপনের জন্য তাদের একটি হোটেলে নিয়ে যাওয়া হয় এবং শনিবারের এক ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হয়। গত মাসে যুক্তরাষ্ট্রে ডেট্রয়েটগামী একটি বিমানে বোমা হামলার ব্যর্থ চেষ্টার পর সারাবিশ্বের বিমানবন্দরগুলোয় কড়া সতর্কতা জারি করা হয়। ব্রিটেনের হিথ্রোসহ অন্যান্য বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে 'স্ক্যানার' দিয়ে শরীর তল্লাশির ব্যবস্থা করার ঘোষণা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এজে/১৪৫৯ ঘ.