লুয়ান্ডা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অ্যাঙ্গোলায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে টোগোর জাতীয় ফুটবল দল। এতে একজন নিহত ও দুই খেলোয়াড়সহ নয়জন আহত হয়েছে।
আফ্রিকান নেশন্স কাপ খেলতে ইমানুয়েল আদেবায়ারের নেতৃত্বে টোগোর দলটি বাসে করে যাওয়ার পথে শুক্রবার অ্যাঙ্গোলার কাবিন্দা এলাকায় বন্দুকধারীদের কবলে পড়ে।
টোগো ফুটবল দলের এক কর্মকর্তা জানান, হামলায় বাসচালক নিহত ও দুই খেলোয়াড়সহ নয়জন আহত হয়।
আদেবায়ার বলেন, এ ঘটনার পর তার দল নেশন্স কাপ থেকে নাম প্রত্যাহার করে নিতে পারে।
"এ হামলার ফলে আগামী বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকার ভাবমূর্তি ক্ষুণ
bdnews24