২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ড্রোন হামলার পক্ষে মার্কিন সিনেটররা

যুক্তরাষ্ট্রের সিনেটররা শুক্রবার দুর্ধর্ষ শত্র" মোকাবেলায় কার্যকর হাতিয়ার হিসাবে পাকিস্তানে ড্রোন হামলা চালিয়ে যাওয়ার পক্ষ সমর্থন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 12:56 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ইসলামাবাদ, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সিনেটররা শুক্রবার দুর্ধর্ষ শত্র" মোকাবেলায় কার্যকর হাতিয়ার হিসাবে পাকিস্তানে ড্রোন হামলা চালিয়ে যাওয়ার পক্ষ সমর্থন করেছেন। পাকিস্তানে আপত্তির মুখেও ড্রোন বিমান হামলা চালিয়ে যাওয়ার পক্ষপাতি তারা। আফগানিস্তানে সিআইএ কর্মকর্তাদের ওপর বোমা হামলার পর শত্র"দের কোণঠাসা করতে ওয়াশিংটন পাকিস্তানে চালক বিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা বাড়ালে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে বলেই মনে করা হচ্ছে। মার্কিন সিনেটর জন ম্যাককেইন বলেছেন, "আমরা প্রতিটি ইস্যুতে একমত নই। আমরা মনে করি আমি যা বলেছি এবং সরকার যা বলেছে তা হচ্ছে, অনঢ় অবস্থানে থাকা ভয়ঙ্কর শত্র"কে পরাজিত করতে অন্য অনেক হাতিয়ারের মধ্যে আমাদেরকে ড্রোন হামলা চালাতেই হবে।" আফগানিস্তানে ৩০ ডিসেম্বরে সিআইএ কর্মকর্তাদের ওপর আল কায়েদার দ্বৈত এজেন্টের বোমা হামলার পর থেকে পাকিস্তানে মার্কিন ড্রোন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা অনেক বেড়েছে। ড্রোন হামলাকে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার কার্যকর হাতিয়ার বলেই মনে করছে যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৩ ঘ.