২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে এবছর ৭ শতাংশ প্রবৃদ্ধির আশাবাদ মনমোহনের

চলতি অর্থবছরে (২০০৯/১০) ভারতে প্রায় ৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি আশা করছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আগামী অর্থবছরে এই হার ৮ শতাংশে দাঁড়ানোর সম্ভাবনার কথা বলেছেন ভারতের অর্থমন্ত্রী ও নীতিনির্ধারকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 10:02 AM

Updated : 24 Aug 2022, 06:05 PM

নয়াদিল্লি, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---চলতি অর্থবছরে (২০০৯/১০) ভারতে প্রায় ৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি আশা করছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। আগামী অর্থবছরে এই হার ৮ শতাংশে দাঁড়ানোর সম্ভাবনার কথা বলেছেন ভারতের অর্থমন্ত্রী ও নীতিনির্ধারকরা। ২০১১-১২ সালে এই প্রবৃদ্ধি বছরে ৯ থেকে ১০ শতাংশ বাড়ারও আশা প্রকাশ করেছেন সবাই। ২০০৮-০৯ অর্থবছরে বিশ্বে অর্থনৈতিক মন্দার কারণে ভারতের প্রবৃদ্ধির হার ৯ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছিল ৬ দশমিক ৭ শতাংশে। কিন্তু চীনের মতো ভারতও অর্থনেতিক মন্দার কুপ্রভাব কাটিয়ে ওঠার পথে এগুচ্ছে উল্লেখ করে মনমোহন প্রবাসী ভারতীয়দের এক সম্মেলনে বলেন, " আমরা এ বছর প্রায় ৭ শতাংশ প্রবৃদ্ধির হার আশা করছি।" এই প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে মনমোহন দেশের অবকাঠামো উন্নয়নের প্রতিশ্র"তি দেন। অবকাঠামো উন্নয়নে ব্যর্থতার কারণে সা