জুবা, সুদান, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ সুদানের প্রত্যন্ত গ্রামাঞ্চলে নুয়ের আদিবাসী যোদ্ধাদের হামলায় প্রতিপক্ষ ডিঙ্কা আদিবাসী ১৩৯ জন নিহত হয়েছে। সুদানের এক কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
ওরাপ রাজ্যের ডেপুটি গভর্নর স্যাবিনো মাকানা রয়টার্সকে বলেন,"হামলাকারীরা ১৩৯ জনকে হত্যার পাশাপাশি ৫৪ জনকে আহত করে। তবে কেউ বলতে পারছে না হামলাকারীদের ক'জন নিহত হয়েছে। তবে সংখ্যাটি অনেক হবে বলেই মনে করা হচ্ছে। কারণ বহু লোকই লড়তে এসেছিল।"
শনিবার দক্ষিণ সুদানের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল টঞ্জের ওই হামলায় আদিবাসী রাখাল ডিঙ্কাদের পাঁচ হাজার গবাদিপশুও ছিনিয়ে নিয়ে যায় নুয়েররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৫৬ ঘ.
bdnews24