থাইল্যান্ড, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারে দু'দশকের মধ্যে অনুষ্ঠেয় প্রথম পার্লামেন্ট নির্বাচনের এ সময়ে প্রতিবেশীদেশগুলোতে শরণার্থীর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে সাহায্য সংগঠনগুলো।
সেনাশাসিত মিয়ানমারে জাতিগত সংখ্যালঘুদের ওপর জান্তা সরকারের দমনপীড়ন এবং বিচ্ছিন্নতাবাদী কারেণ বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের কারণে বহু মানুষ ইতোমধ্যেই প্রতিবেশী থাইল্যান্ড এবং চীনে পালিয়ে গেছে।
এ বছর মিয়ানমারে নির্বাচনের আগে দিয়ে তাই উদ্বাস্তদের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা জোরালো হয়ে উঠেছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার হিসাবমতে, থাই-মিয়ানমার সীমান্তে সরকারি আশ্রয়শিবিরগুলোতে বাস করছে প্রায় ১৪০,০০০ শরণার্থী।
গত আগস্টে মিয়ানমার সরকার চীনা-ভাষী কোকাং জাতিগোষ্ঠীর অনুসারী যোদ্ধাদের উচ্ছেদ অভিযান শুরু করলে চীনে পালিয়ে যায় প্রায় ৩৭,০০০ মানুষ।
জুনে বিদ্রোহী দল কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের কারণে থাইল্যন্ডে পালিয়ে গেছে আরও হাজার হাজার মানুষ।
সাহায্য সংগঠনগুলো বলছে, স
bdnews24