কাবুল, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় লন্ডন সম্মেলনের আগেই নতুন মন্ত্রিসভা গঠন নিশ্চিত করতে চাইছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।
এ লক্ষ্যে তিনি পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠক করে সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে বুধবার তার এক মুখপাত্র জানিয়েছেন।
মুখপাত্র ওয়াহিদ ওমার জানান, কারজাই আগামী কয়েক দিনের মধ্যে মন্ত্রিসভার একটি নতুন তালিকা দেবেন। যেখানে গত সপ্তাহে প্রত্যাখ্যাত মন্ত্রিসভার অনেকেরই নাম থাকবে।
গত সপ্তাহে হামিদ কারজাই তার যে মন্ত্রীদের নাম ঘোষণা করেন, তার বেশিরভাগকে প্রত্যাখ্যান করে পার্লামেন্ট।
ওমার জানান, স
bdnews24