২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২

রাস্তার পাশে পড়ে থাকা বোমা বিস্ফোরণে বুধবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে ২ বেসামরিক আফগান নিহত হওয়ার পাশাপাশি ৯ ন্যাটো সেনাসহ আহত হয়েছে আরও অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 11:18 AM

Updated : 24 Aug 2022, 06:04 PM

কাবুল, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাস্তার পাশে পড়ে থাকা বোমা বিস্ফোরণে বুধবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে ২ বেসামরিক আফগান নিহত হওয়ার পাশাপাশি ৯ ন্যাটো সেনাসহ আহত হয়েছে আরও অনেকে। ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর মুখপাত্র মাস্টার সার্জেন্ট জেফ লটফিন জানান, নাঙ্গারহার প্রদেশের ওই বোমা বিস্ফোরণে দুজন বেসামরিক আফগান নিহত হয়েছে। সেইসঙ্গে আন্তর্জাতিক বাহিনীর ৯ সেনা এবং আফগান পুলিশ বাহিনীর ৪ জন আহত হয়েছে। প্রাদেশিক রাজধানী জালালাবাদের হাসপাতাল প্রধান জামিল পরদেশ জানান, আহত ২৯ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিন আফগান নিহত হয়েছে। তবে প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল জিয়া আব্দুলজাই জানান, নিহত হয়েছে দু'জন। দুজনই শিশু। আহত ন্যাটো সেনারা কোন দেশের তা জানা যায়নি। তবে এ অঞ্চলে বেশির ভাগই যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন লটফিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭১৭ ঘ.