সানা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আল-কায়েদার হুমকিতে রাজধানী সানায় মার্কিন ও ব্রিটিশ দূতাবাস বন্ধ হয়ে যাওয়ার পর সোমবারের লড়াইয়ে অন্ততপক্ষে ২ আল কায়েদা জঙ্গিকে হত্যা করেছে ইয়েমেন।
ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, "মার্কিন দূতাবাস বন্ধের পেছনে এই আল-কায়েদা জঙ্গিরা ছিল বলেই মনে করা হচ্ছে। সংঘর্ষ এখনও চলছে।"
সানায় যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, আল কায়েদার হুমকিতে দূতাবাস সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল।
২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনার দায় স্বীকার করেছে আল কায়েদা। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারের অভিযানের জবাবে ওই হামলা প্রচেষ্টা চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৬ ঘ.
bdnews24