দুবাই, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দুবাই সোমবার উদ্বোধন করেছে বিশ্বের সর্বোচ্চ ভবন 'বুর্জ দুবাই'। ২০০ তলা বিশিষ্ট এ টাওয়ারের উচ্চতা ৮০০ মিটার। সব রেকর্ড ছাড়িয়ে আত্মপ্রকাশ করার মধ্য দিয়ে দুবাই শহরের মর্যাদা বাড়িয়ে দিল বুর্জ দুবাই।
বুর্জ দুবাইয়ের নির্মাতা ইমার প্রেপার্টিস পিজেএসসি ১ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয়ে ২০০৪ সাল থেকে ভবনটির নির্মানকাজ শুরু করে। তবে ভবনটির সঠিক উচ্চতা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
বুর্জ দুবাইয়ের ২০০ তলার মধ্যে ১৬৫ টি বাসযোগ্য বলে জানিয়েছেন এর চেয়ারম্যান। ২০০৪ সালে নির্মাণকাজ শুরুর ১,৩২৫ দিন পর ভবনটি উদ্বোধন করা হল। টাওয়ারটির কাঠামোর ৩৩০,০০০ কিউবিক মিটার কংক্রীট, ৩৯,০০০ মিটার স্টিল, ১০৩,০০০ স্কয়ারমিটার কাঁচ এবং ১৫,৫০০০ স্কয়ার মিটার স্টেইনলেসস্টীলের তৈরি। ওজন ৫০০,০০০ টন।
মোট আয়তন ৫ দশমিক ৬৭ মিলিয়ন স্কয়ার ফিট। এর মধ্যে আবাসিক এলাকা ১ দশমিক ৮৫ মিলিয়ন স্কয়ার ফিট। আর ৩০০,০০০ স্কয়ার ফিট অফিস এলাকা। এছাড়াও এতে আছে সুইমিং পুল, পর্যবেক্ষণ ডেক, রেস্টুরেন্ট এবং বিলাসবহুল হোটেলও।
উদ্বোধনী অনুষ্ঠানে বার্জ দুবাইয়ের নির্মাতা ইমার প্রোপার্টিস পিজেএসসি'র প্রধান আল আব্বার বলেন, হাজার হাজার পরিবারের থাকার উপযোগী এমন একটি বিরাট কঠামো তৈরি করাটা কৃতিত্বের ব্যাপার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৮ ঘ.
bdnews24