২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি বিমান হামলায় ১৬ ইয়েমেনি শিয়া বিদ্রোহী নিহত

ইয়েমেন-সৌদি আরব সীমান্তে গত দুদিনের সৌদি বিমান হামলায় ১৬ ইয়েমেনি শিয়া বিদ্রোহী নিহত হয়েছে। ইয়েমেনের শিয়া বিদ্রোহীরা সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 09:28 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

দুবাই, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেন-সৌদি আরব সীমান্তে গত দুদিনের সৌদি বিমান হামলায় ১৬ ইয়েমেনি শিয়া বিদ্রোহী নিহত হয়েছে। ইয়েমেনের শিয়া বিদ্রোহীরা সোমবার একথা জানিয়েছে। হাউথি বিদ্রোহীরা তাদের ওয়েব সাইটে জানায়, রোববারের হামলায় দুটি বাড়ি বিধ্বস্ত হলে ছয়জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে। শিয়া বিদ্রোহীদের নেতা আব্দুল-মালিক আল-হাউথির নামানুসারে দলটির নাম হাউথি করা হয়েছে। অন্য একটি ওয়েব সাইটে দেওয়া বিবৃতিতে বিদ্রোহীরা জানায়, শনিবার অন্য একটি হামলায় ১০ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। তবে এ বিষয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইয়েমেনের উত্তরাঞ্চলের জিয়াদি জাতি অর্থনৈতিক, সামাজিক এবং ধর্মীয় বৈষম্যের অভিযোগ করে ২০০৪ সাল থেকে সরকারি সেনাদের সঙ্গে লড়াই করে আসছে। এ সংঘর্ষের কারণে কয়েক শ' লোক নিহত এবং হাজার হাজার লোক বাস্তুহারা হয়েছে। নভেম্বরে এ বিদ্রোহীরা সৌদি সীমান্তের ওপারে একটি অভিযান চালালে সৌদি আরব সরকারও এতে জড়িত হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫০২ ঘ.