বাগদাদ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০০৭ সালে ইরাকে আটক পাঁচ ব্রিটিশ জিম্মির অন্যতম অ্যালান ম্যাকমেনিমি আগামী কয়েক দিনের মধ্যে মুক্তি পেতে পারেন বলে ইরাক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন।
রোববার মুখপাত্র আলী আল দাব্বাঘ রয়টার্সকে বলেন, "আশা করছি ম্যাকমিনিমি বেঁচে আছেন। ইরাকি সরকার তার মুক্তি এবং হস্তান্তরের চেষ্টা করছে। সৃষ্টিকর্তা চাইলে তিনি শিগগিরই মুক্তি পাবেন।"
গত সপ্তাহে পাঁচ জিম্মির একজন পিটার মুরকে মুক্তি দেওয়া হয়। বাকিদের মৃতদেহ ব্রিটিশ দূতাবাসে হস্তান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৯৪৩ ঘ.
bdnews24