সানা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার হুমকিতে ইয়েমেনের মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দূতাবাসের ইয়েমেনি কর্মীদের বাড়িতে থাকতে বলা হয়েছে।
দূতাবাস ও বিদেশি কূটনীতিকরা রোববার একথা জানিয়েছে।
মার্কিন দূতাবাসের ইয়েমেনি কর্মকর্তা কর্মচারীরা রয়টার্সকে জানায়, দূতাবাস তাদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে।
দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, "ইয়েমেনে মার্কিন স্থাপনায় আল কায়েদার হামলা হুমকির পরিপ্রেক্ষিতে ৩ জানুয়ারি ২০১০ সানায় অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ রয়েছে।"
তবে মার্কিন কূটনীতিকদের কাছ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৭২০ ঘ.
bdnews24