জেরুজালেম, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিামিন নেতানিয়াহু ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে মিসর-আয়োজিত শাস্তি সম্মেলনের প্রস্তাব দিয়েছেন। স্থবির শান্তি আলোচনা শুরুর সম্ভাব্য পথ হিসাবে এ প্রস্তাব দিয়েছেন তিনি। ইসরায়েলের কর্মকর্তারা বৃহস্পতিবার একথা বলেছেন।
তবে ফিলিস্তিন ও মিসরের কর্মকর্তারা এ পরিকল্পনার ব্যাপারে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। ইসরায়েলের দুই কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার কায়রোয় মিসরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু ওই প্রস্তাব দেন।
মুবারকের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করার কথা রয়েছে আব্বাসের। ওদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জর্জ মিশেলেরও ২০১০ সালের শুরুর দিকে শান্তি আলোচনা নতুন করে শুরুর চেষ্টায় মিসরে যাওয়ার কথা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৮ ঘ.
bdnews24