২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের ঘাঁটিতে নিরাপত্তার তদন্ত করবে সিআইএ

আফগানিস্তানে বুধবার এক আত্মঘাতী হামলায় ৭ অফিসার নিহত হওয়ার পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রতিশোধ নেওয়ার এবং একইসঙ্গে নিরাপত্তায় ফাটল তদন্ত করে দেখার অঙ্গীকার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 08:59 AM

Updated : 24 Aug 2022, 06:00 PM

ওয়াশিংটন, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে বুধবার এক আত্মঘাতী হামলায় ৭ অফিসার নিহত হওয়ার পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রতিশোধ নেওয়ার এবং একইসঙ্গে নিরাপত্তায় ফাটল তদন্ত করে দেখার অঙ্গীকার করেছে। বুধবারের হামলাটি ছিল সিআইএ'র ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম। ১৯৮৩ সালে বৈরুতের মার্কিন দূতাবাসে বোমা হামলায় ৮ সিআইএ কর্মকর্তা নিহতের পর খোশত এ হামলার এ ঘটনা ঘটেছে। এখানকার প্রায় দুর্ভেদ্য মার্কিন ঘাঁটিতে সিআইএ কর্মীদের বৈঠক চলাকালে এক আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। তালেবানদের দাবি, হামলাকারী আফগান সেনাবাহিনীর সদস্য। আফগান মন্ত্রণালয় এ দাবি প্রত্যাখ্যান করেছে। কিন্তু আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন সেনাদলের এক মুখপাত্র স্বীকার করেছেন যে, আফগান নিরাপত্তা বাহিনী ওই ঘাঁটিতে কাজ করছিল। আততায়ী সত্যিই আফগান সেনাবাহিনী হয়ে থাকলে তারাই গুপ্ত তালেবান সমর্থক হয়ে হামলা চালাচ্ছে কিনা সে প্রশ্ন দেখা দেবে এবং সুরক্ষিত সিআইএ ঘাঁটির ভেতরে বোমা হামলার ঘটনাটিও উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। সিআইএ'র পরিচালক লিওন পানেত্তা বলেছেন, হামলায় কর্মচারীদের মৃত্যুতে সিআইএ ভীত নয়। আরেকজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেন, সফল পাল্টা আক্রমণ ও অভিযানের মধ্য দিয়ে এ হামলার প্রতিশোধ নেওয়া হবে।" অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জুলি রিসাইড বলেন, আফগানিস্তানে মার্কিন বেসামরিক উপস্থিতি অব্যাহত রয়েছে এবং নিরাপত্তাটাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫৪ ঘ.