২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এয়ার ইন্ডিয়ার পাইলট ধর্মঘটের অবসান

ভারতের রাষ্ট্রীয় এয়ারলাইন এয়ার ইন্ডিয়ার পাইলট ধর্মঘটের অবসান হয়েছে বুধবার। আন্তর্জাতিক ফ্লইটগুলো চালু হতে শুরু করেছে। তবে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বৃহস্পতিবার নাগাদ চালু হবে। পাইলটরা অবিলম্বে কাজে যোগ দিচ্ছে জানিয়ে একথা বলেছেন এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জিতেন্দর ভার্জাভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 02:29 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের রাষ্ট্রীয় এয়ারলাইন এয়ার ইন্ডিয়ার পাইলট ধর্মঘটের অবসান হয়েছে বুধবার। আন্তর্জাতিক ফ্লইটগুলো চালু হতে শুরু করেছে। তবে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বৃহস্পতিবার নাগাদ চালু হবে। পাইলটরা অবিলম্বে কাজে যোগ দিচ্ছে জানিয়ে একথা বলেছেন এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জিতেন্দর ভার্জাভা। তিনি নিশ্চিত করে জানান, ধর্মঘট শেষ হয়েছে এবং পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে আসছে। বুকিং দেওয়ার কাজও ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানান তিনি। গত চারদিন ধরে প্রায় ২৫০ পাইলট কাজে যোগ না দেওয়ায় বাতিল হয়ে যায় এয়ার ইন্ডিয়ার প্রায় এক-চতুর্থাংশ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। স্থগিত করা হয় আরও ফ্লাইটের বুকিং। লোকসানের মুখে থাকা এয়ার ইন্ডিয়ার কর্মচারীদের বোনাস কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে পাইলটরা ২৬ সেপ্টেম্বর থেকে ধর্মঘট শুরু করে। ভারতে জেট এয়ারওয়েজের পাইলট ধর্মঘটের পরপরই এয়ার ইন্ডিয়ার এ পাইলট ধর্মঘট হয়। খরচ কমাতে কর্মচারীদের বোনাস প্রায় ৫০ শতাংশ হ্রাস করার এয়ার ইন্ডিয়ার পরিকল্পনার প্রতিবাদে এ ধর্মঘট করেছে পাইলটরা। পরে বিমান মন্ত্রী প্রফুল প্যাটেল পাইলটদের দাবি বিবেচনার আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। পাইলটদের প্রতিনিধি ক্যাপ্টেন ভি কে বাহাল্লা এক সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা মন্ত্রীর কাছ থেকে আশ্বাস মত কাজ হওয়ার কথা জেনেছি। সেকারণেই আমরা ধর্মঘট তুলে নিয়েছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৮ ঘ.