ঊাইকোনোর, কাজাখস্তান, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কানাডার বিলিওনিয়ার সার্কাস সঙ লালিবার্তে রুশ মহাকাশযান সয়ুজে করে বুধবার কাজাখস্তান থেকে মহাশূন্যে পাড়ি জমিয়েছেন। এর মধ্য দিয়ে বিশ্বের সাত নম্বর মহাকাশ পর্যটক হলেন তিনি।
৫০ বছর বয়স্ক সাবেক অগ্নি খেলুড়ে এবং মন্ট্রিল-ভিত্তিক সার্কাস দল 'সার্কু ডু সোলেইল' এর প্রতিষ্ঠাতা লালিবার্তে ৩৫ মিলিয়নেরও বেশি ডলার ব্যয়ে মহাশূন্যে এ পাড়ি জমালেন।
সয়ুজ টিএমএ নভোযান বুধবার পরিষ্কার নীল আকাশে যাত্রা করে দুপুর ২ টা ১৪ মিনিটে। রুশ নভোচারী এবং ক্রু ম্যাক্সিম সুরায়েভ লালিবার্তে সম্পর্কে বলেন, "তিনি কেবল বলছিলেন 'সুপার'। তিনি দারুন খুশী।"
মহাকাশ যাত্রার সময় সার্কাস সঙ লালিবার্তে ক্যাপসুলের ভিতর গোত্তা খেতে খেতে সুরায়েভের কন্যার খেলনা সিংহের মতোই বুড়ো আঙ্গুল উঁচিয়ে ধরেছিলেন। দু'দিন পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার কথা রয়েছে আরও তিন ক্রুয়ের।
পৃথিবীর মাটিতে সার্কাস বিনোদনের রূপকার লালিবার্তে এবার মাহাকাশের ওজনহীন জগতেও অনুপ্রেরণা জাগানোর সুযোগ খুঁজতে চান।
তিনি সঙ্গে করে কক্ষপথে নয়টি সঙ নাক নিয়ে গেছেন। এগুলো দিয়ে তিনি কক্ষপথেই বিনোদনের উদ্যোগ নেবেন, যা সরাসরি ইন্টারনেটে স
bdnews24