২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় যুদ্ধাপরাধ তদন্তে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের আহ্বান

গাজায় ডিসেম্বর-জানুয়ারিতে চালানো ইসরায়েলি অভিযানে যুদ্ধাপরাধের অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্ত আহ্বান করেছে যুক্তরাষ্ট্র। এ তদন্ত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় সহায়ক হবে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 03:04 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

জেনেভা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় ডিসেম্বর-জানুয়ারিতে চালানো ইসরায়েলি অভিযানে যুদ্ধাপরাধের অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্ত আহ্বান করেছে যুক্তরাষ্ট্র। এ তদন্ত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় সহায়ক হবে বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। ওই সময়কার গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি গেরিলা দল হামাস উভয়ই যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ রয়েছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পসনার বলেন, অপরাধ তদন্ত করে দেখাটা হামাস নেতাদেরও দায়িত্ব। সেইসঙ্গে বেসামরিক নাগরিকদের হামলা লক্ষ্যবস্তু করা এবং ফিলিস্তিনি জনগণকে মানবঢাল হিসাবে ব্যবহার বন্ধ করাটাও তাদের দায়িত্ব। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল স