বেজিং, ২৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের পরমাণু পরিকল্পনা নিয়ে বাড়তে থাকা উত্তেজনা প্রশমনের চেষ্টা নিতে এবং আলোচনার ওপর গুরুত্ব দিতে সব পক্ষকে আহ্বান জানিয়েছে চীন। পরমাণু কর্মর্সচি নিয়ে সন্দেহ দূর করতে তেহরানের ওপর পশ্চিমা শক্তিগুলোর চাপের মুখে চীন এ আহ্বান জানাল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং উ বলেছেন, চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে ইরানের জেনেভা আলোচনায় ইতিবাচক ফল চায়। ৫ স্থায়ী সদস্যদেশ হচ্ছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চীন।
জিয়াং বেজিংয়ে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, "সব পক্ষই কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর এ সুযোগের সদ্ব্যবহার করবে এবং ইরানের পরমাণু কর্মসূচির পরিপূর্ণ, স্থায়ী ও যথাযথ সমাধান খুঁজবে বলে আমরা আশা করি।"
জিয়াং বলেন, আমরা মনে করি সব পক্ষেরই উত্তেজনা প্রশমনে এবং সমস্যা সমাধানে আরও পদক্ষেপ নেওয়া উচিত।
ইরান স
bdnews24