২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্তিকাকে দোররা মারার নির্দেশ মালয়েশিয়া আদালতের

বিয়ার পানের জন্য কার্তিকা সারি দেবি সুকর্ণকে দোররা মারার দণ্ড বহাল রেখেছে মালয়েশিয়ার একটি ধর্মীয় আদালতের আপিল প্যানেল। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 03:49 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

কুয়ালা লামপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বিয়ার পানের জন্য কার্তিকা সারি দেবি সুকর্ণকে দোররা মারার দণ্ড বহাল রেখেছে মালয়েশিয়ার একটি ধর্মীয় আদালতের আপিল প্যানেল। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা একথা জানিয়েছে। তবে পাহাং রাজ্যের আপিল প্যানেল কার্তিকাকে ছয় দোররা মারার তারিখ নির্ধারণ করেনি বলে জানিয়েছে বার্নামা। দণ্ড কার্যকর হলে দুই সন্তানের জননী কার্তিকাই হবেন মালয়েশিয়ার ইসলামিক শরিয়া আইনে দোররার শিকার হওয়া প্রথম নারী। মালয়েশিয়ায় ইসলামিক শরিয়া আইনের উত্থানে উদ্বিগ্ন বিভিন্ন সংস্থা ও সংগঠন কার্তিকার এই মামলার সমালোচনা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৪ ঘ.